নামাজ কবুল না হওয়ার কারণ - যে কারণে নামাজ ভঙ্গ হয়

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর নামাজ ফরজ ফরজ করা হয়েছে। কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করি যার কারণে নামাজ ভেঙে যায়। তাই নামাজের নিয়ম, শর্ত এবং নামাজ ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি।
নামাজ-কবুল-না-হওয়ার-কারণ-যে-কারণে-নামাজ-ভঙ্গ-হয়

এই লেখায় সহজ ভাষায় কুরআন ও সহিহ হাদিসের আলোকে নামাজ কবুল না হওয়ার কারণ  ও যে কারণে নামাজ ভঙ্গ হয় সেই বিষয়গুলো তুলে ধরব।

পেজ সূচিপত্রঃ নামাজ কবুল না হওয়ার কারণ - যে কারণে নামাজ ভঙ্গ হয়


নামাজের গুরুত্ব

নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। একজন মুসলিমের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছে আল্লাহ তায়ালা। আল্লাহ তাআলা কুরআনে বলেন,
নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
(সূরা আনকাবুত: ৪৫)

রাসূল ﷺ বলেছেন,
কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে।
(সুনান আবু দাউদ, তিরমিজি)
তাই শুধু নামাজ পড়লেই হবে না, এমনভাবে পড়তে হবে যাতে আল্লাহ তা কবুল করেন। 

নামাজ কবুল হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে

নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শুধু নামাজ পড়লেই হবেনা অনেক কিছু গুরুত্বপূর্ণ শর্তও পূরণ করতে হবে। এসব শর্তের কোনো একটি পূরণ না হলে নামাজ সহিহ নাও হতে পারে বা কবুল নাও হতে পারে। তাই প্রত্যেক মুসলিমের উচিত নামাজের আগে এসব সব  শর্ত সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং তা যথাযথভাবে পালন করা। শর্তগুলো নিচে ‍দেওয়া হলোঃ

  • পবিত্রতা (ওজু বা গোসল) করা
  • শরীর, কাপড় ও নামাজের স্থান পবিত্র হওয়া
  • সতর ঢেকে রাখা
  • কিবলামুখী হওয়া
  • সময়মতো নামাজ আদায় করা
  • আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিক নিয়ত করা
ওপরের সব শর্ত গুলো সঠিক ভাবে মেনে চলে নামাজ আদায় করতে পারলে আপনার নামাজ কবুল হবে ইনশাআল্লাহ।

নামাজ কবুল না হওয়ার প্রধান কারণ

অনেক মানুষ নিয়মিত নামাজ আদায় করলেও কিছু ভুল ও গাফিলতির কারণে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়না । তাই শুধু নামাজ পড়লেই হবেনা, বরং কুরআন ও সহিহ হাদিসের নির্দেশনা অনুযায়ী সঠিক নিয়মে ও আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করতে হবে। 
নিচে নামাজ কবুল না হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হলো।

১. ইখলাস বা আন্তরিকতার অভাব
যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়, বা মানুষে ভালোবাসবে ভালো বলবে এজন্য যদি নামাজ পড়েন তাহলে তা আল্লাহর দরবারে কোনদিন পেীছাবেনা। তাই আন্তরিকতার সহিত নামাজ পড়তে হবে।

আল্লাহ তায়ালা বলেন,
যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ধ্বংস।
(সূরা আল-মাউন: ৪-৬)


হারাম উপার্জন

নামাজ কবুল না হওয়ার আরেকটি মহা কারণ হচ্ছে হারাম উপার্জন। এই হারাম উপার্জন নিয়ে আপনি যতই ইবাদত করেন না কেন তা আল্লাহর দরবারে কবুল হবেনা। হারাম খাদ্য ও হারাম আয়ে লালিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে তা কখনো আল্লাহ তায়ালা কবুর করেনা।

আল্লাহ তাআলা বলেন:
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।
সূরা আন-নিসা, আয়াত: ২৯


ওজু সঠিক না হওয়া

ওজু নামাজের অন্যতম প্রধান শর্ত। ওজু ছাড়া বা ভুলভাবে ওজু করে নামাজ আদায় করলে সেই নামাজ কখনো সহিহ হবেনা। তাই নামাজের আগে কুরআন ও সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে ওজু করে নিতে হবে।

আল্লাহ তাআলা বলেন:
হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাখনুসহ পা ধৌত করো।
সূরা আল-মায়িদাহ, আয়াত: ৬

রাসূল ﷺ বলেছেন
আল্লাহ তোমাদের কারও নামাজ গ্রহণ করেন না, যদি তার ওজু নষ্ট হয়ে যায়, যতক্ষণ না সে পুনরায় ওজু করে।
সহিহ বুখারি, হাদিস: ১৩৫; সহিহ মুসলিম, হাদিস: ২২৫

তাই নামাজের আগে নিশ্চিত হতে হবে যে ওজু সম্পূর্ণ ও সহিহভাবে হয়েছে কিনা। ওজুর কোনো ফরজ বাদ পড়লে বা ওজু ভেঙে গেলে পুনরায় ওজু করে তারপর নামাজ আদায় করতে হবে।


সময়ের আগে বা পরে নামাজ পড়া

প্রত্যেক ফরজ নামাজের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। ফরজ নামাজ নির্ধারিত সময়ের আগে আদায় করে নিতে হবে। কিন্তু আমরা নামাজের সময় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করি আর ভাবি যে পরে পড়ব। কিন্তু এটার জন্য যে আমাদের কত বড় গুনাহ হচ্ছে আমরা জানিনা। তাই প্রতিটি নামাজ তার নির্ধারিত সময়ের মধ্যেই আদায় করা একজন মুসলিমের দায়িত্ব।

আল্লাহ তাআলা বলেন:
নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।
সূরা আন-নিসা, আয়াত: ১০৩

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি রাসূল ﷺ-কে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি?
তিনি বললেন:
সময়মতো নামাজ আদায় করা।
সহিহ বুখারি, হাদিস: ৫২৭; সহিহ মুসলিম, হাদিস: ৮৫

তাই আমাদের উচিত কোনো অজুহাত ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় না করে নির্ধারিত সময়েই আদায় করার চেষ্টা করা। সময়মতো নামাজ আদায় করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।


মনোযোগহীন নামাজ

নামাজে শুধু দাঁড়ানো, রুকু ও সিজদা করাই যথেষ্ট নয়; বরং আল্লাহর প্রতি বিনয়, একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার অপ্রয়োজনীয় চিন্তা, এদিক-ওদিক তাকানো বা গাফিলতির সঙ্গে নামাজ আদায় করলে নামাজের সওয়াব কমে যায় এবং গ্রহণযোগ্যতার ওপরও প্রভাব পড়তে পারে।

আল্লাহ তাআলা বলেন
অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, যারা তাদের নামাজে বিনয়ী (খুশু) থাকে।
সূরা আল-মু'মিনুন, আয়াত: ১–২

রাসূল ﷺ বলেছেন

নিশ্চয়ই কোনো ব্যক্তি নামাজ আদায় করে, কিন্তু তার জন্য নামাজের সওয়াবের এক-দশমাংশ, এক-নবমাংশ, এক-অষ্টমাংশ, এক-সপ্তমাংশ, এক-ষষ্ঠাংশ, এক-পঞ্চমাংশ, এক-চতুর্থাংশ, এক-তৃতীয়াংশ বা অর্ধেকই লেখা হয়
সুনান আবু দাউদ, হাদিস: ৭৯৬

তাই নামাজে মনোযোগ, বিনয় এবং আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করা উচিত। খুশুর সঙ্গে নামাজ আদায় করলে ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা আরও দৃঢ় হয়।


অহংকার ও গুনাহে লিপ্ত থাকা

অহংকার ও ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত থাকা মানুষের ঈমান ও ইবাদতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যে ব্যক্তি তাওবা না করে নিয়মিত পাপ কাজে লিপ্ত থাকে এবং অহংকারের কারণে আল্লাহর আদেশ মানতে চায় না, তার ইবাদতের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রতিটি মুসলিমের উচিত অহংকার ত্যাগ করা, গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে নিয়মিত তাওবা করা।

আল্লাহ তাআলা বলেন:
তোমরা আল্লাহর কাছে সবাই তাওবা কর, হে মুমিনগণ! যাতে তোমরা সফল হতে পার।
সূরা আন-নূর, আয়াত: ৩১

রাসূল ﷺ বলেছেন:
যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।
সহিহ মুসলিম, হাদিস: ৯১

অতএব, নামাজের পাশাপাশি চরিত্র ও আমলও শুদ্ধ করা জরুরি। আন্তরিক তাওবা, বিনয় এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে একজন মুমিন তার ইবাদতকে আরও গ্রহণযোগ্য করার চেষ্টা করতে পারে।


ফরজ ও ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া
নামাজের ফরজ বা ওয়াজিব কোনো অংশ ইচ্ছাকৃতভাবে বাদ দিলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে।

যে কারণে নামাজ ভঙ্গ হয়

নিচের কাজগুলো করলে সাধারণত নামাজ ভেঙে যায়।

১. ইচ্ছাকৃতভাবে কথা বলা
নামাজের মধ্যে সাধারণ কথা বললে নামাজ ভেঙে যায়।

২. জোরে হাসা
নামাজে উচ্চস্বরে হাসলে নামাজ ভেঙে যায়। অনেক ফকিহের মতে, প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচ্চস্বরে হাসলে ওজুও পুনরায় করতে হয়।

৩. ওজু ভেঙে যাওয়া
নামাজ চলাকালে ওজু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে যায়।

৪. কিবলা থেকে ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নেওয়া
প্রয়োজন ছাড়া সম্পূর্ণভাবে কিবলা থেকে মুখ ফিরিয়ে নিলে নামাজ নষ্ট হয়।

৫. বেশি অপ্রয়োজনীয় নড়াচড়া
একটানা অতিরিক্ত অপ্রয়োজনীয় নড়াচড়া নামাজ ভঙ্গের কারণ হতে পারে।

৬. খাওয়া বা পান করা
নামাজের মধ্যে কিছু খাওয়া বা পান করলে নামাজ ভেঙে যায়।

৭. সতর খুলে যাওয়া
সতরের উল্লেখযোগ্য অংশ যদি ঢেকে রাখা না যায়, তাহলে নামাজ সহিহ থাকে না।

৮. ইচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা
নামাজ শেষ করার আগে ইচ্ছাকৃতভাবে অন্য কাজে লিপ্ত হলে নামাজ নষ্ট হতে পারে।


নামাজে যে ভুলগুলো করা উচিত নয়

  • তাড়াহুড়ো করে নামাজ পড়া।
  • রুকু ও সিজদা ঠিকমতো না করা।
  • সূরা ভুলভাবে পড়া (যেখানে অর্থ বিকৃত হয়ে যায়)।
  • মোবাইল ফোন চালানো।
  • এদিক-ওদিক তাকানো।
  • জামাতে ইমামের আগে রুকু বা সিজদায় চলে যাওয়া।
  • অলসতা বা অবহেলা করা।


নামাজ কবুল হওয়ার কিছু আমল

  • সময়মতো নামাজ পড়ুন।
  • সুন্দরভাবে ওজু করুন।
  • হালাল উপার্জন করুন।
  • নিয়মিত তাওবা ও ইস্তিগফার করুন।
  • মনোযোগ দিয়ে নামাজ আদায় করুন।
  • সুন্নত ও নফল নামাজের যত্ন নিন।
  • কুরআন তিলাওয়াত করুন।
  • নামাজ শেষে দোয়া করুন।

প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন 

নামাজ পড়লে কি সব সময় কবুল হয়?
আল্লাহই সর্বোত্তম জানেন কার নামাজ কবুল হয়েছে। তবে কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত শর্ত ও আদব মেনে নামাজ আদায় করলে গ্রহণযোগ্যতার আশা করা যায়।

নামাজে ভুল হলে কী করবেন?
ভুলের ধরন অনুযায়ী কখনও সাহু সিজদা করতে হয়, আবার কোনো ভুলে নামাজ পুনরায় পড়তে হয়।

ওজু ছাড়া নামাজ হবে?
না। ওজু ফরজ হলে ওজু ছাড়া নামাজ সহিহ হয় না।

 নামাজে মোবাইল বেজে উঠলে কী করবেন?
সম্ভব হলে অল্প নড়াচড়ার মাধ্যমে বন্ধ করা যেতে পারে। তবে অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকাই উত্তম।


লেখকের শেষ কথা

নামাজ শুধু একটি দৈনন্দিন ইবাদত নয়; এটি আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যম। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু নামাজ পড়া নয়, বরং এমনভাবে নামাজ আদায় করা যাতে তা আল্লাহর কাছে কবুল হয়। এজন্য নামাজের শর্ত, ফরজ, ওয়াজিব, সুন্নত এবং নামাজ ভঙ্গের কারণগুলো জানা অত্যন্ত জরুরি। পাশাপাশি আন্তরিকতা, হালাল উপার্জন, পবিত্রতা এবং খুশুর সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহর রহমতে আমাদের নামাজ গ্রহণ হওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহভাবে নামাজ আদায় করার এবং তা কবুল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

বন্ধুরা যদি এই ব্লগ ভালো লাগে বা এই ব্লগ পড়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনারা নিয়মিত ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোন এই রকম উপকারি কোন ব্লগ নিয়ে ততদিন ‍সুস্থ থাকুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটস হিমেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url