বিদেশ যাওয়ার ভিসা আসল না নকল চেনার উপায়
বর্তমান সময়ে চাকরি উচ্চশিক্ষা ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে অনেক বাংলাদেশি
বিদেশে যাচ্ছে। কিন্তু বিদেশ যাওয়ার স্বপ্নকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি নকল
ভিসা ও ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারণা করছে। বাংলাদেশে প্রায় অনেক ভাগ মানুষ এই
প্রতারণার শিখার হচ্ছে। তাই বিদেশ যাওয়ার আগে ভিসাটি আসল নাকি নকল তা যাচাই করা
অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আর্টিকেলে আমরা জানব বিদেশ যাওয়ার ভিসা আসল না নকল চেনার সহজ উপায় প্রতারণা
থেকে বাঁচার কৌশল এবং ভিসা যাচাইয়ের গুরুত্বপূর্ণ বিষয়।
পেজ সূচিপত্রঃ বিদেশ যাওয়ার ভিসা আসল না নকল চেনার উপায়
- ভিসা কী?
- কেন ভিসা যাচাই করা জরুরি?
- বিদেশ যাওয়ার ভিসা আসল না নকল চেনার ১০টি উপায়
- ১. ভিসার তথ্য পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখতে হবে
- ২. QR কোড বা বারকোড যাচাই করতে হবে
- ৩. অফিসিয়াল ওয়েবসাইটে ভিসা যাচাই করতে হবে
- ৪. ভিসার নিরাপত্তা বৈশিষ্ট্য পরীক্ষা করতে হবে
- ৫. ভিসা স্টিকারের মান ও প্রিন্টিং দেখতে হবে
- ৬. স্পন্সর বা কোম্পানির তথ্য যাচাই করতে হবে
- ৭. এজেন্সির লাইসেন্স ও বৈধতা আছে কি না তা দেখতে হবে
- ৮. অস্বাভাবিক প্রতিশ্রুতি দিলে তা থেকে সতর্ক থাকতে হবে
- ৯. ই-ভিসার তথ্য যাচাই করতে হবে
- ১০. প্রয়োজনে দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে হবে
- নকল ভিসার সাধারণ লক্ষণ সম্পর্কে জানুন
- ভিসা প্রতারণা থেকে বাঁচার কার্যকর উপায় পড়ুন
- বিদেশ যাওয়ার আগে গুরুত্বপূর্ণ চেকলিস্ট দেখুন
- কেউ যদি আপনার ভিসাকে নকল বলে দাবি করে তখন কী করবেন?
- ভিসা যাচাইয়ের সময় যেসব ভুল এড়িয়ে চলতে হবে
- যে প্রশ্নগুলার উত্তর জানা জরুরী
- লেখকের শেষ কথা
ভিসা কী?
ভিসা হলো একটি দেশের সরকারি নিয়ম অনুযায়ী বিদেশি নাগরিককে সেই দেশে প্রবেশের পর
নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করার অনুমতি প্রদানকারী একটি সরকারি নথি। যা
দ্বারা সেই দেশে আপনি নিরাপদে থাকতে পারবেন। সাধারণত ভিসা পাসপোর্টে স্টিকার
আকারে লাগানো হয় অথবা অনেক দেশে বর্তমানে ই-ভিসা প্রদান করে, যা অনলাইনে ইস্যু
করা হয়। প্রতিটি ভিসায় ভিসার ধরন, মেয়াদ, প্রবেশের সংখ্যা ও পাসপোর্ট নম্বর
এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে।
কেন ভিসা যাচাই করা জরুরি?
বিদেশ যাওয়ার আগে ভিসা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি নকল বা ভুল
ভিসা আপনার বিদেশ যাওয়ার সপ্ন ভেংগে দিতে পারে। ভিসা যাচাই করলে আপনি নিশ্চিত
হতে পারবেন যে এটি আপনার যাওয়ার দেশের কর্তৃক বৈধভাবে ইস্যু ভিসা। এছাড়া
বিমানবন্দর, ইমিগ্রেশন বা বিদেশে প্রবেশের সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন
হওয়ার ঝুঁকি থাকে না । তার সঙ্গে প্রতারক চক্রের হাত থেকে নিজেকে এবং আপনার
কষ্টের টাকা নষ্ট হবেনা।
বিদেশ যাওয়ার ভিসা আসল না নকল চেনার ১০টি উপায়
বিদেশ যাওয়ার আগে ভিসা যাচাই করা প্রতিটি মানুষের জন্য একটি অনেক বড় দায়িত্ব।
নিচে এমন ১০টি কার্যকর উপায় তুলে ধরা হলো, যেগুলো অনুসরণ করলে ভিসা আসল না নকল
তা প্রাথমিকভাবে যাচাই করা সহজ হবে। তাহলে চলুন নিচ উপায় দেওয়া হলোঃ
১. ভিসার তথ্য পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখতে হবে
প্রথমেই ভিসায় উল্লেখিত সব তথ্য আপনার পাসপোর্টের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে
হবে। আপনার নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, জাতীয়তা এবং অন্যান্য ব্যক্তিগত
সব তথ্য যেন হুবহু মিল থাকে সেদিকে খেয়াল করতে হবে। সামান্য বানান ভুল বা
তথ্যের অমিল হলে ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই ভিসা হাতে পাওয়ার
সঙ্গে সঙ্গেই এসব তথ্য ভালোভাবে পরীক্ষা করে নিবেন।
২. QR কোড বা বারকোড যাচাই করতে হবে
বর্তমানে অনেক দেশের ভিসায় QR Code বা Barcode ব্যবহার করা হয়ে থাকে। মোবাইল
ফোনের QR স্ক্যানার দিয়ে এটি স্ক্যান করলে অনেক ক্ষেত্রে অফিসিয়াল তথ্য দেখা
যায়। যদি স্ক্যান করার পর কোনো তথ্য না আসে বা ভুল তথ্য আসে বা কোড কাজ না
করে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভালোভাবে যাচাই করে নিবেন।
৩. অফিসিয়াল ওয়েবসাইটে ভিসা যাচাই করতে হবে
অনেক দেশের ইমিগ্রেশন বা ভিসা কর্তৃপক্ষ অনলাইনে ভিসা যাচাইয়ের সুবিধা দিয়ে
থাকে। সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইটে গিয়ে ভিসা নম্বর, পাসপোর্ট নম্বর বা
অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসার বৈধতা যাচাই করা যায়। এটি ভিসা নিশ্চিত
করার অন্যতম একটি মাধ্যম।
৪. ভিসার নিরাপত্তা বৈশিষ্ট্য পরীক্ষা করতে হবে
আসল ভিসায় সাধারণত হোলোগ্রাম, ওয়াটারমার্ক, মাইক্রো টেক্সট, বিশেষ নিরাপত্তা
নকশা এবং উন্নতমানের প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়। নকল ভিসায় এসব
বৈশিষ্ট্য নাও থাকতে পারে বা নিম্নমানের হতে পারে। তাই আলোতে ধরে বা কাছ থেকে
দেখে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করে নিবেন।
৫. ভিসা স্টিকারের মান ও প্রিন্টিং দেখতে হবে
যদি স্টিকার ভিসা হয়, তাহলে স্টিকারের মান, রঙ, ফন্ট এবং প্রিন্টিং ভালোভাবে
লক্ষ্য করতে হবে। কোনো লেখা ঝাপসা, রঙ অস্বাভাবিক, বানান ভুল বা স্টিকার সমান
ভাবে লাগানো না থাকলে সেটি সন্দেহজনক হতে পারে। আসল ভিসার প্রিন্টিং সাধারণত
অত্যন্ত পরিষ্কার ও নিখুঁত হয়।
৬. স্পন্সর বা কোম্পানির তথ্য যাচাই করতে হবে
ওয়ার্ক বা কাজের ভিসার ক্ষেত্রে ভিসায় উল্লেখিত কোম্পানি নাম বা স্পন্সরের
নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই করে নিবেন। প্রয়োজনে কোম্পানির অফিসিয়াল
ওয়েবসাইট, ইমেইল বা যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হওয়া যেতে পারে যে চাকরির
অফারটি বাস্তব এবং বৈধ কিনা।
৭. এজেন্সির লাইসেন্স ও বৈধতা আছে কি না তা দেখতে হবে
যদি কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে চান,
তাহলে আগে নিশ্চিত করতে হবে যে প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদিত কিনা এবং বৈধ
লাইসেন্সধারী কিনা। প্রতিষ্ঠানের অফিস, পূর্বের কাজের অভিজ্ঞতা, গ্রাহকদের
মতামত এবং নিবন্ধন সংক্রান্ত তথ্য যাচাই করে নিবেন তাহলে প্রতারণার ঝুঁকি
থাকবেনা।
৮. অস্বাভাবিক প্রতিশ্রুতি দিলে তা থেকে সতর্ক থাকতে হবে
যদি কেউ খুব অল্প সময়ে নিশ্চিত ভিসা, কোনো কাগজপত্র ছাড়াই বিদেশ পাঠানো বা
অত্যন্ত কম খরচে ওয়ার্ক ভিসার প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটা থেকে খুব ভালোভাবে
সতর্ক হবেন। বাস্তবে প্রতিটি দেশের নিজস্ব নিয়ম ও যাচাই প্রক্রিয়া রয়েছে তা
থেকে যাচাই করে নিবেন। যেটা সম্ভবনা সেটা প্রতিশ্রুতি দিলে অনেক সময়
প্রতারণায় পড়তে হবে।
৯. ই-ভিসার তথ্য যাচাই করতে হবে
বর্তমানে অনেক দেশ ই-ভিসা প্রদান করে থাকে। ই-ভিসার ক্ষেত্রে PDF ফাইলের QR
Code, Reference Number, Digital Signature এবং অন্যান্য তথ্য ভালোভাবে পরীক্ষা
করে নিবেন। প্রয়োজনে ওই দেশের সরকারি ওয়েবসাইটে Reference Number ব্যবহার করে
ভিসার বৈধ তথ্য যাচাই করে নিবেন।
১০. প্রয়োজনে দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে হবে
ভিসা নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে সবচেয়ে নিরাপদ উপায় হলো ওই দেশের দূতাবাস
বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা। তারা প্রয়োজনীয় তথ্য যাচাই করে ভিসার
বৈধতা সম্পর্কে নিশ্চিত করতে পারবে। কোন ধরনের গুজব বা অন্যের কথার ওপর নির্ভর
না করে সবসময় অফিসিয়াল সূত্র থেকে তথ্য নিশ্চিত করাই সবচেয়ে ভালো হবে।
নকল ভিসার সাধারণ লক্ষণ সম্পর্কে জানুন
নকল ভিসায় সাধারণত কিছু কিছু ভুল দেখা যায়, যেমন বানান ভুল থাকে, নিম্নমানের
প্রিন্টিং ব্যবহার হয়, ঝাপসা লেখা থাকতে পারে, ভুল পাসপোর্ট নম্বর থাকতে পারে,
অস্পষ্ট ছবি হতে পারে, অস্বাভাবিক রঙ, QR Code কাজ না করা অথবা নিরাপত্তা
বৈশিষ্ট্যের অনুপস্থিতি এর মত লক্ষন দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা গেলে
ভিসাটি পুনরায় যাচাই করে নিবেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে
যোগাযোগ করে নিবেন।
ভিসা প্রতারণা থেকে বাঁচার কার্যকর উপায় পড়ুন
ভিসা প্রতারণা থেকে বাঁচতে সবসময় সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করা
উচিত। কোনো অবস্থাতেই ফাঁকা কাগজে স্বাক্ষর করা যাবে না এবং রসিদ ছাড়া টাকা
প্রদান করবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির প্রলোভনে পড়ে কোন
ধরনের সিদ্ধান্ত নিবেন না। সব তথ্য লিখিতভাবে সংরক্ষণ করে নিবেন এবং প্রয়োজনে
অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নিবেন।
বিদেশ যাওয়ার আগে গুরুত্বপূর্ণ চেকলিস্ট দেখুন
বিদেশ যাওয়ার আগে নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ যথেষ্ট আছে কিনা,
ভিসার তথ্য সঠিক, বিমান টিকিট নিশ্চিত হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন
চাকরির অফার লেটার, মেডিকেল রিপোর্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স ও গুরুত্বপূর্ণ নথির
ফটোকপি প্রস্তুত রয়েছে কিনা। এছাড়া জরুরি যোগাযোগ নম্বরও সঙ্গে রাখতে পারেন।
কেউ যদি আপনার ভিসাকে নকল বলে দাবি করে তখন কী করবেন?
কেউ যদি দাবি করে যে আপনার ভিসা নকল, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
প্রথমে ভিসার তথ্য পুনরায় যাচাই করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সরকারি
ওয়েবসাইটে ভিসার অবস্থা পরীক্ষা করুন। এরপর ভিসা প্রদানকারী প্রতিষ্ঠান,
দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য নিশ্চিত করুন। গুজব বা
অপপ্রচারের পরিবর্তে সবসময় অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর করুন।
ভিসা যাচাইয়ের সময় যেসব ভুল এড়িয়ে চলতে হবে
অনেকেই ভিসা হাতে পাওয়ার পর সেটি ভালোভাবে যাচাই করেন না, যা একটি বড় ভুল।
আবার কেউ কেউ শুধুমাত্র এজেন্সির কথার ওপর নির্ভর করেন বা সামাজিক
যোগাযোগমাধ্যমের গুজবে বিশ্বাস করেন। অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার না করা, তথ্য
না মিলিয়ে দেখা এবং সন্দেহজনক ব্যক্তির পরামর্শ অনুসরণ করাও ঝুঁকিপূর্ণ। এসব
ভুল এড়িয়ে চললে নিরাপদে বিদেশ যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
যে প্রশ্নগুলার উত্তর জানা জরুরী
ভিসা হাতে পেলেই কি সেটি আসল?
না। ভিসা হাতে পেলেই সেটি আসল এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। প্রয়োজনে
সংশ্লিষ্ট দেশের অফিসিয়াল যাচাই পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত হওয়া উচিত।
ই-ভিসা কি বৈধ?
হ্যাঁ। সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক ইস্যু করা ই-ভিসা সম্পূর্ণ বৈধ এবং
আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য।
QR Code না থাকলে কি ভিসা নকল?
না। সব দেশের ভিসায় QR Code থাকে না। তাই শুধু QR Code না থাকার কারণে কোনো
ভিসাকে নকল বলা যায় না।
ভিসা যাচাই করার সবচেয়ে নিরাপদ উপায় কী?
সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট, দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসা যাচাই
করাই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।
লেখকের শেষ কথা
বিদেশে যাওয়ার আগে ভিসা যাচাই করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামান্য
অসতর্কতার কারণে নকল ভিসার ফাঁদে পড়ে অনেকেই অর্থ, সময় এবং বিদেশে যাওয়ার
সুযোগ হারায়। তাই সবসময় ভিসার তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন, প্রয়োজনে সরকারি
ওয়েবসাইট বা দূতাবাসের মাধ্যমে যাচাই করুন এবং কোনো ধরনের গুজব বা অবিশ্বস্ত
তথ্যের ওপর নির্ভর করবেন না। সচেতনতা, সঠিক তথ্য এবং অফিসিয়াল যাচাইয়ের
মাধ্যমে আপনি নিরাপদ ও নিশ্চিন্তে বিদেশযাত্রার প্রস্তুতি নিতে পারবেন।
বন্ধুরা যদি এই ব্লগ ভালো লাগে বা এই ব্লগ পড়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে
আপনারা নিয়মিত ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোন এই রকম
উপকারি কোন ব্লগ নিয়ে ততদিন সুস্থ থাকুন। ধন্যবাদ!


ইটস হিমেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url