ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী ও ভাড়া

রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসায়িক শহর। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন চাকরি, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা এবং ব্যক্তিগত কাজে ঢাকা থেকে রাজশাহী যাতায়াত করে থাকেন। এই রুটে প্রতিদিন বিভিন্ন পরিবহনের এসি ও নন এসি বাস চলাচল করে থাকে। এর ফলে যাত্রীরা সহজেই নিজের বাজেট ও সুবিধা অনুযায়ী বাস নির্বাচন করতে পারেন।
ঢাকা-টু-রাজশাহী-বাসের-সময়সূচী-ও-ভাড়া

এই আর্টিকেলে আমি ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী, ভাড়া, জনপ্রিয় বাস সার্ভিস, যাত্রার সময়, অনলাইনে টিকিট বুকিং এবং ভ্রমণ টিপস  সম্পর্কে বিস্তারিত আলোচনা  করব।

পেজের সূচিপত্রঃ ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী ও ভাড়া

 ঢাকা থেকে রাজশাহী বাসে যেতে কত সময় লাগে?

ঢাকা থেকে রাজশাহীর যেতে সড়কপথের দূরত্ব প্রায় ২৪৫ থেকে ২৬০ কিলোমিটার। যানজট ও রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করে সাধারণত ৫.৫ থেকে ৭ ঘণ্টা সময় লাগে।

ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী ২০২৬

ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী হিসেবে বর্তমানে বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠান এই রুটে নিয়মিত সার্ভিস পরিচালনা করে থাকেন। তবে বিভিন্ন বাসভেদে বাস গুলা ছাড়ার সময় কিছুটা ভিন্ন হতে পারে।
বাস কোম্পানির নাম প্রথম যাত্রা শেষ যাত্রা বাসের ধরন
হানিফ এন্টারপ্রাইজ সকাল ৬:০০ রাত ১১:০০ এসি ও নন এসি
কেটিসি হানিফ সকাল ৭:০০ রাত ১০:৩০ নন এসি
একতা ট্রান্সপোর্ট সকাল ৬:৩০ রাত ১০:০০ নন এসি
এভারগ্রীন ট্রান্সপোর্ট সকাল ৮:০০ রাত ৯:০০ এসি
ডিআর এন্টারপ্রাইজ সকাল ৭:৩০ রাত ১০:০০ এসি
সুলতানা ট্রাভেলস সকাল ৬:৩০ রাত ৯:৩০ নন এসি


বিশেষ কথাঃ বিভিন্ন কাউন্টার ও মৌসুমভেদে ও বিভিন্ন কারনে সময়সূচীতে পরিবর্তন হতে পারে। নিশ্চয় যাত্রার আগে সংশ্লিষ্ট পরিবহনের কাউন্টারে যোগাযোগ করে সময় নিশ্চিত করে নিবেন।

ঢাকা টু রাজশাহী বাস ভাড়া ২০২৬

বাসের ধরন, আসনের মান এবং কোম্পানিভেদে ভাড়া কিছুটা ভিন্ন হয়।
বাস কোম্পানির নাম নন এসি ভাড়া এসি ভাড়া
হানিফ এন্টারপ্রাইজ ৭০০ টাকা ১,৪০০ টাকা
কেটিসি হানিফ ৭০০ টাকা /
একতা ট্রান্সপোর্ট ৭০০ টাকা
এভারগ্রীন ট্রান্সপোর্ট / ২,০০০ টাকা
ডিআর এন্টারপ্রাইজ / ২,০০০ টাকা
সুলতানা ট্রাভেলস ৬৯০ টাকা


বিশেষ কথাঃ ভাড়া সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই টিকিট কাটার আগে সর্বশেষ মূল্য যাচাই করে নিবেন।

জনপ্রিয় বাস সার্ভিস কোন গুলা?

এবার আমি আপনাদের বলব কোন কোন বাস সার্ভিস গুলা অনেক জনপ্রিয়।

১. হানিফ এন্টারপ্রাইজ

হানিফ এন্টারপ্রাইজ এই রুটের অন্যতম জনপ্রিয় পরিবহন। এসি ও নন এসি দুই ধরনের বাসই পরিচালনা করে।

সুবিধা

  •  নিয়মিত যাত্র
  • আরামদায়ক আসন আছে
  • অভিজ্ঞ চালক থাকে
  • অনলাইন টিকিট কেনার সুবিধা

২. কেটিসি হানিফ

এই বাস নন এসি সার্ভিসের জন্য অনেক বেশি জনপ্রিয়। অল্প খরচে ভ্রমণ করতে চাইলে এটি একটি ভালো ও অসাধারন বাস।

৩. একতা ট্রান্সপোর্ট

একতা ট্রান্সপোর্ট এই বাসটি নিয়মিত সার্ভিস দিয়ে থাকে এবং তুলনামূলক কম ভাড়া অনেক কম। আর এই কারণে অনেক যাত্রীর এই বাস বেশি পছন্দ।

৪. এভারগ্রীন ট্রান্সপোর্ট

এভারগ্রীন ট্রান্সপোর্ট বাসটি এসির জন্য বিখ্যাত। যারা প্রিমিয়াম এসি বাসে ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য এটি অনেক সুবিধাজনক আর অনেক আরামদায়ক।

৫. ডিআর এন্টারপ্রাইজ

আরামদায়ক এসি সার্ভিসের জন্য  ডিআর এন্টারপ্রাইজ এই বাসটি অনেক বেশি পরিচিত। অনেক দুর ভ্রমণ করতে চাইলে এই বাসটি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করে।

কোন জায়গা থেকে বাস ছাড়ে?

ঢাকা থেকে রাজশাহীগামী যে বাসগুলা আছে  তা সাধারণত যে কাউন্টারগুলো থেকে ছাড়ে তার তালিকা নিচে দেওয়া হলোঃ
  • গাবতলী বাস টার্মিনাল থেকে
  • কল্যাণপুর থেকে
  • টেকনিক থেকে
  • সাভার (কিছু সার্ভিস) থেকে
রাজশাহী শহরে বাস আসলে সাধারণত শহরের যেখানে নির্ধারিত বাস টার্মিনাল আছে সেখানে বা পরিবহনের নিজস্ব কাউন্টারে থাকে সেখানে   পৌঁছে দেয়।

অনলাইনে টিকিট বুকিং করার নিয়ম?

অনলাইনে টিকিট বুকিং করার নিয়ম জানাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারন অনেকে কাজের ঝামেলা বা ব্যস্ততার কারনে ‍সিরিয়ালে দাড়িয়ে থেকে টিকিট কাটতে পারেনা।

আরো পড়ুনঃ ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া

বা তা অনেক কষ্টকর হয়ে যায়। তাই  বর্তমানে এখন  বেশিরভাগ পরিবহন অনলাইন বুকিং এ সুবিধা দিয়ে থাকে।

অনলাইন টিকিট বুকিং করার  ধাপ নিচে দেওয়া হলোঃ

  1. নির্ভরযোগ্য টিকিট বুকিং প্ল্যাটফর্মে আগে  প্রবেশ করতে হবে তারপর।
  2. From: ঢাকা নির্বাচন করতে হবে।
  3. To: রাজশাহী নির্বাচন করতে হবে।
  4. ভ্রমণের তারিখ নির্বাচন করতে হবে।
  5. পছন্দের বাস নির্বাচন করতে হবে।
  6. আসন নির্বাচন করে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  7. তারপর  বাসের টিকিট সংরক্ষণ করতে হবে।

ভ্রমণের আগে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ জেনে নিন

আমরা সকলে চাই যে আমরা ভ্রমনের উদ্দেশ্যে যেখানেই যায় না কেন তা অনেক ভালো ও আরামদায়ক হোক তাই আমাদের যা করতে হবে তা নিচে দেওয়া হলোঃ
  • অন্তত ৩০ মিনিট আগে কাউন্টারে পৌঁছাতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
  • উৎসবের সময় কয়েক দিন আগে টিকিট কেটে রাখতে হবে।
  • মূল্যবান জিনিস নিজের কাছে রাখতে হবে।
  • রাতের ভ্রমণে বাসের নম্বর ও টিকিট সংরক্ষণ রাখতে হবে।

কেন বাসেই রাজশাহী যাবেন?

কেন বাসেই রাজশাহী যাবেন প্রশ্নের কিছু গুরুত্বপূর্ন সুবিধা রয়েছে যে গুলা পড়লে জানতে পারবেন যে কেন বাসেই রাজশাহী যেতে হবে। বাসে ভ্রমণের কিছু সুবিধাগুলা হলোঃ
  • প্রতিদিন একাধিক যাত্র করা যায়
  • বিভিন্ন বাজেটের টিকিট কাটা যায়
  • এসি ও নন এসি বাস ব্যবহার করা যায়
  • অনলাইন বুকিং করার সুবিধা রয়েছে
  • তুলনামূলক দ্রুত ও সহজে যাতায়াত করা যায়

লেখকের শেষ কথা

আশা করি, ঢাকা থেকে রাজশাহী বাসের সময়সূচী, ভাড়া, টিকিট বুকিং ও যাত্রাসংক্রান্ত তথ্যগুলো আপনার উপকারে এসেছে। ভ্রমণের আগে বাংলাদেশ বাসের সর্বশেষ সময়সূচী ও ভাড়া যাচাই করে নেওয়ার পরামর্শ রইল। ভ্রমণ সম্পর্কিত আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

বন্ধুরা যদি এই ব্লগ ভালো লাগে বা এই ব্লগ পড়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনারা নিয়মিত ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোন এই রকম উপকারি কোন ব্লগ নিয়ে ততদিন ‍সুস্থ থাকুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটস হিমেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url