কাঁঠাল খাওয়ার উপকারিতা ও অপকারিতা

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিকভাবে ভালো একটি ফল । গ্রীষ্মকালে বাজারজুড়ে কাঁঠালের সমারোহ দেখা যায়। অনেকেই এর মিষ্টি স্বাদ ও সুগন্ধের জন্য কাঁঠাল খেতে ভালোবাসেন। তাই অনেকের মনে প্রশ্ন থাকে কাঁঠাল খাওয়ার উপকারিতা কী? ও অপকারিতা কি?
কাঁঠাল-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা
এই ব্লগে আমি কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা, ও অপকারিতা, নিয়ে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা করব। তাহলে চলুন শুরা করা যাক!

পেজ ‍সূচিপত্রঃ কাঁঠাল খাওয়ার উপকারিতা ও অপকারিতা

কাঁঠাল খাওয়ার ১০ টি উপকারিতা নিচে দেওয়া হলোঃ

কাঁঠাল খাওয়ার অপকারিতা


কাঁঠাল খাওয়ার ১০ টি উপকারিতা নিচে দেওয়া হলোঃ

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়াই করতে সাহায্য করে। তাই নিয়মিত কাঠাল খান।

২. হজমশক্তি উন্নত করে

কাঁঠালে থাকা খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত পরিমিত কাঁঠাল খেলে হজম ভালো থাকে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত হয়।

৩. হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখে

কাঁঠালে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৪. চোখের জন্য উপকারী

ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত কাঁঠাল খেলে চোখের বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি কমে যায়।

৫. ত্বক সুন্দর রাখে

কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং কোলাজেন তৈরিতে সহায়তা করে। ফলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর দেখায় আর ত্বক সুন্দর রাখে।

৬. শক্তির ভালো উৎস

প্রাকৃতিক শর্করা থাকায় কাঁঠাল দ্রুত শক্তি জোগায়। গরমের দিনে ক্লান্তি দূর করতে এটি অনেক উপকারী ফল।

৭. হাড় মজবুত করে

কাঁঠালে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁত শক্ত রাখে।

৮. রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক

কাঁঠালে অল্প পরিমাণ আয়রন রয়েছে যা রক্ত তৈরিতে সহায়তা করে। অন্যান্য আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে উপকার আরও বেশি হয়।

৯. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে ফাইবারের কারণে দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হয়, ফলে অতিরিক্ত খাওয়ার ফলে ওজন ‍নিয়ন্ত্রিত থাকে।

১০. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

পটাশিয়াম শরীরের অতিরিক্ত সোডিয়ামের প্রভাব কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

কাঁঠাল খাওয়ার অপকারিতা

যদিও কাঁঠাল স্বাস্থ্যকর, তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে। তা নিচে আলোচনা করা হলোঃ

১. রক্তে শর্করা বেড়ে যেতে পারে

পাকা কাঁঠালে প্রাকৃতিক চিনি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের পরিমাণ নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত এবং রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা উচিত। তাই একটু দেখে খাওয়া উচিত।

২. গ্যাস ও পেট ফাঁপা হতে পারে

একসঙ্গে অনেক বেশি কাঁঠাল খেলে কারও কারও গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যা হতে পারে।

৩. অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা হয়ে যেতে পারে

অতিরিক্ত কাঁঠাল খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে প্রবেশ করে, যা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তাই একটু কাঠাল কম খেতে হবে।

৪. অ্যালার্জির ঝুঁকি বাড়তে পারে

কিছু মানুষের কাঁঠালে অ্যালার্জি থাকতে পারে। খাওয়ার পর চুলকানি, র‍্যাশ, শ্বাসকষ্ট বা মুখ ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

৫. কিডনি রোগীদের সতর্ক হিসেবে খেতে হবে

কাঁঠালে পটাশিয়াম রয়েছে। যাদের কিডনির কার্যক্ষমতা কম বা চিকিৎসক পটাশিয়াম সীমিত রাখতে বলেছেন, তারা কাঁঠাল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডায়াবেটিস রোগীরা কি কাঁঠাল খেতে পারবেন?

হ্যাঁ, তবে পরিমিত পরিমাণে খেতে হবে। একসঙ্গে বেশি কাঁঠাল না খেয়ে অল্প পরিমাণে খাওয়া ভালো। কাঁঠাল খাওয়ার পর রক্তে শর্করার পরিবর্তন লক্ষ্য করা উচিত। আপনার ব্যক্তিগত খাদ্য পরিকল্পনা অনুযায়ী চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।

লেখকের শেষ কথা

কাঁঠাল একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল। এতে থাকা ভিটামিন  মিনারেল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হৃদ্‌স্বাস্থ্য রক্ষা হজমশক্তি উন্নত করে এবং ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে যেকোনো খাবারের মতোই কাঁঠালও  পরিমিত পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে ডায়াবেটিস কিডনি রোগ বা অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

বন্ধুরা যদি এই ব্লগ ভালো লাগে বা এই ব্লগ পড়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনারা নিয়মিত ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোন এই রকম উপকারি কোন ব্লগ নিয়ে ততদিন ‍সুস্থ থাকুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটস হিমেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url