NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন চেক


 আমাদের বাংলাদেশে বর্তমানে মোবাইল সিম নিবন্ধনের জন্য পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড বাধ্যতামূলক রয়েছে। অনেক সময় নানা প্রয়োজনে আমরা জানতে চাই নিজের এনআইডি কার্ড  দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে। নিরাপত্তার স্বার্থে যেকোন বিপদ আপদে নিজের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের  অজান্তেই অন্য কেউ আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অন্য সিম রেজিস্ট্রেশন করতে পারে।

যে কারনে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিম চেক করবেন?

এই কথাটা আমি কেন বললাম, সাধারনত আপনারা সিম কিনতে গেলে সাথে এনআইডি কার্ড নিয়ে যান।হকারদের কাছ থেকে ‍সিম কিনেন বা দোকানদারের কাছ থেকে কিনেন, ‍সিম রেজিষ্ট্রেশন করার জন্য কিন্তু আংগুলের ছাপ লাগে। যখন আংগুলের ছাপ একবার দেই তখন দোকানদার অথবা হকার কিন্তু বলে মাঝে মধ্যে ভাই আপনার আংগুলের ছাপটা একটিভ হয় নাই। আবার আরেকবার আংগুলের ছাপ দেন। এখন আপনার নামে সে আরেকটি সিম নিবন্ধন করলো কিনা বুঝবেন কেমন? ওই দোকানদার বা হকার যদি আপনার নামের সিম নিজে ব্যবহারে করে বা অন্য কাউকে বিক্রি করে তারা যদি কোন অপরাধ করে তাহলে সেই অপরাধের দায় আপনার কাছে আসবে। কারণ আপনার এনআইডি কার্ডের নামের সিম ঠিক না? এর জন্য আমি বলছি যে আপনার এনআইডি দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করছে না তো? যদি করে থাকে তাহলে কিভাবে যাচাই করবেন? এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এখন ধরুন আপনার নামের সিম অন্য কেউ চালাচ্ছে কিভাবে ওই সিমটা বন্ধ করবেন এই প্রক্রিয়াটাও আপনাদেরকে বলে দিই ‍চলুন। 

এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার উপায়। 

বাংলাদেশে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের সংখ্যা জানতে আপনার মোবাইল থেকে *16001# ডায়াল করে কল করতে হবে।

এখন কিভাবে চেক করবেন?

নিচের ধাপগুলো অনুসরন করুন

  • প্রথমত নিজের এনআইডি দিয়ে একটি রেজিস্ট্রেশন করা সিম লাগবে।
  • তারপর নিজের ফোনের ডায়াল নাম্বারে গিয়ে এনআইডি কার্ডের নাম্বারের শেষ চারটি সংখ্যা লিখতে হবে।
  • তারপর সেন্ট অথবা ওকে টিপতে হবে। 
  • কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা  প্রতিটি মোবাইল নম্বর চলে আসবে। 

আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর মধ্যে অচেনা সিমের নাম্বার দেখলে কি করবেন?

আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানার জন্য যে প্রক্রিয়াগুলো ব্যবহার করেছেন সেই প্রক্রিয়াগুলো ব্যবহার করার পরে আপনার ফোনে যদি অচেনা কোন নাম্বার দেখা যায় তাহলে সেই নাম্বার আপনার না। সেই নাম্বারটি অন্য কেউ ব্যবহার করছে। তো কোনো রকম বিপদ আসার আগেই সেই নাম্বারটি বন্ধ করুন।

অচেনা নাম্বার দেখলে কিভাবে বন্ধ করবেন?

যদি তালিকায় এমন কোন নাম্বার দেখতে পান যে নাম্বার আপনার নয় তাহলে দ্রুত সেই নাম্বারের  কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। এবং তারা যে যে তথ্য চাইবে সেই তথ্য যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে তারাই নাম্বারটি বন্ধ করে দিবে।এবং প্রয়োজনে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নাম্বারটি বন্ধ করার আবেদন করতে পারেন।

আপনার একটি এনআইডি কার্ড দিয়ে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন?

বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি নিয়ম অনুযায়ী একজন গ্রাহক তার এন আই ডি দিয় অনির্দিষ্ট  সংখ্যক সিম নিবন্ধন করতে পারেন। 

শেষ কথাঃ

আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের সংখ্যা জানা শুধু একটি তথ্য নয় বরং এটা আপনার ব্যক্তিগত নিরাপত্তার অংশ তাই নিয়মিত যাচাই করুন এবং অচেনা কোন সিম পাওয়া গেলে তা তাড়াতাড়ি বন্ধ করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • itsalamin
    itsalamin ১৭ জুন, ২০২৬ এ ৫:২৯ AM

    good job

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটস হিমেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url